৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিতে গ্যালাক্সি এম২১ বাজারে
দেশের বাজারে নতুন বাজেট স্মার্টফোন গ্যালাক্সি এম২১ উন্মোচন করেছে স্যামসাং বাংলাদেশ । স্যামসাং গ্যালাক্সি এম২০ এর ধারাবাহিকতায় ব্র্যান্ডটি দেশজুড়ে স্যামসাং গ্যালাক্সি এম২১ উন্মোচন করে। ফোনটিতে রয়েছে সুবিশাল ৬০০০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সাথে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। স্যামসাং থেকে নতুন স্মার্টফোনটিকে বলা হচ্ছে #ওয়াটামনস্টার।
দু’টি সংস্করণে স্মার্টফোনটি উন্মোচন করেছে স্যামসাং। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১৮,৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২০,৯৯৯ টাকা। গত ২৭ জুন গ্যালাক্সি এম২১ এর ৬ জিবি রম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের ফোনটি উন্মোচন করে স্যামসাং এবং উন্মোচনের মাত্র ১০ মিনিটের মধ্যেই এ সংস্করণটির সবগুলো ডিভাইস বিক্রি শেষ হয়ে যায়।
সাধারণ চার্জারের তুলনায় ৩ গুণ দ্রুত চার্জ নিশ্চিত করবে টাইপ সি চার্জিং ফিচার। এজন্য, ফোনটির সাথে থাকছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জার।
স্যামসাং গ্যালাক্সি এম২১ এ রয়েছে উজ্জ্বল ও আকর্ষণীয় ৬.৪ ইঞ্চির সুপার অ্যামোলেড এফইচডি+ ডিসপ্লে, যা নিশ্চিত করবে দুর্দান্ত ভিউইং অভিজ্ঞতা। স্মার্টফোনটিতে রয়েছে শক্তিশালী ট্রিপল ক্যামেরা সিস্টেম। এর ৪৮ মেগা পিক্সেলের মূল ক্যামেরায় রয়েছে এফ২.০ অ্যাপারচার। এর ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরায় ১২৩ ডিগ্রি ফিল্ড অব ভিউ, ছবি তোলার ক্ষেত্রে ব্যবহারকারীকে সাধারণ চোখে দেখার মতো ক্যামেরার ভিউইং অভিজ্ঞতা দিবে।
স্মার্টফোনটির ৫ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা চমৎকার লাইভ ফোকাস শটের মাধ্যমে ছবিতে ব্যাকগ্রাউন্ড ও সাবজেক্ট আলাদা করে তুলে ধরার মাধ্যমে চমৎকার মোবাইল ফটোগ্রাফি অভিজ্ঞতা নিশ্চিত করবে। গ্যালাক্সি এম২১ এর ২০ মেগাপিক্সেলের সামনের ক্যামেরার সাথে ইন-বিল্ট ফিল্টার এবং ভিন্ন ভিন্ন ক্যামেরা মোডের মাধ্যমে ব্যবহারকারী চমৎকার সেলফি তুলতে পারবে।